শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখা।
মঙ্গলবার শহরের একটি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজনে শহীদ আবরার ফাহাদকে স্মরণ করার পাশাপাশি নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যশোর শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিল।
আলোচনা সভায় বক্তারা শহীদ আবরার ফাহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সমাজে সব ধরনের নিপীড়ন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন:







