পরিবর্তন উন্নয়ন সংস্থা (PUS)-এর স্বাধীনতা প্রকল্পের আওতায় মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামো, তথ্য যাচাই এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪ থেকে ৬ অক্টোবর নগরীর দীঘারকান্দা শাপলা রিসোর্টে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তরুণ ও সচেতন নাগরিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সনদ, বাংলাদেশের সংবিধান, প্রাসঙ্গিক আইনি কাঠামো এবং নাগরিকের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বর্তমান ডিজিটাল যুগের অন্যতম বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় Misinformation (ভুল তথ্য), Disinformation (উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য) এবং Malinformation (ক্ষতিকর উদ্দেশ্যে সত্য তথ্যের অপব্যবহার)-এর পার্থক্য তুলে ধরা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ তথ্য অনুসন্ধান ও যাচাইয়ের জন্য Fact-Checking-এর বিভিন্ন কৌশল ব্যবহারিকভাবে শেখানো হয়।
এছাড়াও সাইবার স্পেসে নিরাপদ থাকার কৌশল ও Digital Safety, জেন্ডার সমতা এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (Technology-Facilitated Gender-Based Violence—TFGBV) প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে মুক্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
প্রশিক্ষণে স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন কল্পনা আক্তার, প্রশিক্ষক ইলিয়াস আহমেদ এবং প্রশিক্ষক আয়েশা সিদ্দিকা রিতা অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
সমাপনী পর্বে আয়োজকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষা, সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রচার, তথ্য যাচাই এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আরও দক্ষ হয়ে উঠবেন।
অংশগ্রহণকারীরা বলেন, শেখার ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কর্মশালা থেকে অর্জিত জ্ঞান তারা নিজেদের বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের তথ্যবহুল ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আরও বেশি আয়োজনের প্রত্যাশা জানান তারা।
আরও পড়ুন:







