বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

শার্শাই পুলিশের অভিযানে ২০০ বোতল মাদকদ্রব্য আটক

হারুন অর রশিদ বাপ্পী,শার্শা প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬ ১০:৩২

শেয়ার

শার্শাই পুলিশের অভিযানে ২০০ বোতল মাদকদ্রব্য আটক
ছবি: বাংলা এডিশন

যশোরের শার্শায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে নেশাজাতীয় ২০০ বোতল অবৈধ ও একটি ইজিবাইকসহ মো. সবুজ খান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে সাড়ে শার্শা থানাধীন পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই মো. আনিসুর রহমান, এএসআই মো. জহুরুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া (নিমতলা) এলাকার মো. জাহান আলী খানের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় সবুজ খানের হেফাজত থেকে নেশাজাতীয় মাদক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ আরও পলাতক তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।