গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ আহত হয়েছেন। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত চিহ্নিত ছিনতাইকারী শাওন ও সাগরকে ধরতে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে ছুরিকাঘাতে এসআই হানিফ মাহমুদ আহত হন।
আহত পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে আমাদের একজন পুলিশ সদস্য (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:







