পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঠবাড়িয়া এলাকায় নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে দেখতে যান তিনি।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের কারণে তাদের বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাসহ দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন।
পরে তিনি ট্রলারযোগে তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখে ভাঙনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তথ্য নেন।
পরিদর্শনকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে মানুষের বসতভিটা ও সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেয়া হবে।
তিনি ভাঙনকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা, মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি, মাওলানা এস ডি আবদুল্লাহ শিবলী, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আলম, ধুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:







