মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

বগুড়ার শেরপুরে ২৬ লক্ষ টাকা ব্যায়ে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

শেরপুর,প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১৪:১৫

আপডেট: ৬ অক্টোবর, ২০২৬ ১৫:০১

শেয়ার

বগুড়ার শেরপুরে ২৬ লক্ষ টাকা ব্যায়ে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শেরপুর পৌরসভায় ১৫০ মিটার সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শান্তিনগর কাজি অফিসের মোড় এলাকায় এ কাজের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু। এডিবি প্রকল্পের আওতায় ২৬ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, মির্জা নজরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, ১৫০ মিটার সড়কটির আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হলে শান্তিনগর ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমবে। একই সঙ্গে সড়কটি স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের চলাচল সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।