শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয়ে কুমিল্লায় পালিত হয়েছে শিশু অধিকার দিবস ২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিশু একাডেমি ও কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের অধিকার রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেকের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিশুদের প্রতি নির্যাতন, সহিংসতা, বৈষম্য, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা গেলে ভবিষ্যতে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষা ও মানসিক বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন অংশ গ্রহণ কারীরা।
আরও পড়ুন:







