পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাইমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার নিজ বাড়ি কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি ফ্যাসিস্ট সরকারের পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য ও আটোয়ারী সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভুঁইয়ার ছেলে।এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড়-এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে, পঞ্চগড় জেলার আটোয়ারী, তেতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করে, সদর উপজেলার কাজীপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়।
আরও পড়ুন:







