ঝালকাঠির ঝানলছিটিতে ২ কেজি গাঁজাসহ মো. রাকিব হাসান সরদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার অটোস্ট্যান্ডসংলগ্ন ফাঁকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নলছিটি থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই মো. জসিম উদ্দিন ও কনস্টেবল পারভেজ হৃদয়ের সহায়তায় অভিযান চালিয়ে রাকিব হাসান সরদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকামূলে জব্দ করে আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার রাকিব হাসান সরদার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ঘনে শ্যামপুর গ্রামের মৃত বাবলু সর্দার ওরফে ধলা সরদারের ছেলে। তার মা রুবিনা বেগম।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় নলছিটি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন:







