চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোঃ শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ সড়কে ওই দুর্ঘটনা ঘটে,নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিশেষ কাজে চুয়াডাঙ্গা শহরে গিয়েছিলেন শাহজাহান। দুপুরে কাজ শেষ করে চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেল যোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন তিনি। এসময় হাটকালুগঞ্জ সড়কে এলাকায় পৌঁছালে পাশ থেকে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে গেলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:







