শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

মাধবপুরে ৭৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেখ বেলাল হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১৬:১০

শেয়ার

মাধবপুরে ৭৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের মাধবপুরে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাদের মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

রবিবার রাতে মাধবপুর পৌরসভা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাত পৌনে ৮টার দিকে একটি নেভি ব্লু ও হলুদ রঙের পিকআপ থামানোর সংকেত দেয়া হলে এসআরবির উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁর কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের ইঞ্জিনের ওপর জিআই তার দিয়ে বিশেষ কৌশলে বাঁধা কালো পলিথিনের ভেতর থেকে ৩৯টি কালো রঙের বায়ুরোধক পলি জিপারে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কাদের মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশরিয়া বাড়ি এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।