শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি ঘর

‎শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১৩:৫৫

শেয়ার

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি ঘর
ছবি: বাংলা এডিশন

‎স্থানীয় সূত্রে জানা যায় সকালে সোনাবুলের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দুটি টিনশেড শোয়ার ঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে দুটি শোয়ার ঘর ও একটি রান্নাঘর পুড়ে যাওয়ায় আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে।

‎ভুক্তভোগী সোনাবুল বলেন হঠাৎ করে ঘরে আগুন দেখতে পাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘরের অনেক মালামাল পুড়ে গেছে।

‎ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

‎ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

‎এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।



আরও পড়ুন: