রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

ইছামতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী, উদ্ধারে ডুবুরি অভিযান

মোঃ নাছির উদ্দিন,মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৯:৩৯

শেয়ার

ইছামতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী, উদ্ধারে ডুবুরি অভিযান
ছবি; বাংলা এডিশন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী নামে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের গুদারা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার বাসিন্দা তিন বান্ধবী সিরাজদিখানের ভুঁইয়াবাড়ি এলাকায় বান্ধবী চামেলির বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে তারা ইছামতী নদীর গুদারা ঘাট এলাকায় গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে হাবিবার রহমান বাবলী ভেসে গিয়ে নিখোঁজ হন। অপর দুই নারী সাঁতরে নদীর তীরে উঠে আসতে সক্ষম হন।

সিরাজদিখান ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে ডুব দিয়ে নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান শুরু করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ডুবুরি দল নিখোঁজ নারীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলমান রয়েছে।



আরও পড়ুন: