রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার

জসিম উদ্দিন জোসি,চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৯:৩২

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়েছে।

রবিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় মো. কালামের বাড়ির সামনে খড়ের স্তুপের নিচে একটি কালো বালতির ভেতর ককটেল সদৃশ বস্তু দেখতে পায় বিজিবি।

পরে বিজিবি ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মোট ১৯টি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বস্তুগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।



আরও পড়ুন: