রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার চট্টগ্রামের খুলশীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার পাঁচ ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের বিরুদ্ধে ইছামতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী, উদ্ধারে ডুবুরি অভিযান ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি; উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আটক ৯ গাজীপুরে প্লাস্টিকের ভাঙারি গোডাউনে ভয়াবহ আগুন, সড়কে দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৯:০১

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৮০ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় কসমেটিকসসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এ সময় কাভার্ড ভ্যান থেকে বিভিন্ন ধরনের ১৩ হাজার ৩৫১ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

রবিবার ভোরে বিজয়নগর উপজেলার মালিহাতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিহাতা এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে কাভার্ড ভ্যানের ভেতর থেকে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। পরে গণনা করে এসব সামগ্রীর পরিমাণ ১৩ হাজার ৩৫১ পিস বলে নিশ্চিত করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক করা ভারতীয় চোরাচালানি মালামাল ও কাভার্ড ভ্যানের সিজার মূল্য ৮০ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা।

আটক করা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল, অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল আটক করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা সুরক্ষিত রাখা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। দেশের সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান ও কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।