রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার চট্টগ্রামের খুলশীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার পাঁচ ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের বিরুদ্ধে ইছামতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী, উদ্ধারে ডুবুরি অভিযান ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি; উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আটক ৯ গাজীপুরে প্লাস্টিকের ভাঙারি গোডাউনে ভয়াবহ আগুন, সড়কে দীর্ঘ যানজট

যশোরে জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধে মানববন্ধন ও র‍্যালি

কে এম জারিদুল ইসলাম,যশোর প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৮:৫৮

শেয়ার

যশোরে জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধে মানববন্ধন ও র‍্যালি
ছবি: বাংলা এডিশন

যশোরে ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা।

রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনের সভাপতিত্বে মানববন্ধন ও র‍্যালিতে সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উকিল বার, প্যারিস রোড, দড়াটানা হয়ে আবার উকিল বার এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক বার্তা সংবলিত ব্যানার-ফেস্টুন বহন করেন।

এসময় বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়। বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি পরিষ্কার করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর-ই আল মামুন, পেশাজীবী থানা শাখার সভাপতি রাশেদুজ্জামান রতন, শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।