রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার চট্টগ্রামের খুলশীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার পাঁচ ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের বিরুদ্ধে ইছামতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী, উদ্ধারে ডুবুরি অভিযান ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি; উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আটক ৯ গাজীপুরে প্লাস্টিকের ভাঙারি গোডাউনে ভয়াবহ আগুন, সড়কে দীর্ঘ যানজট

ফেনীর ফতেহপুরে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, আহত চালক

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৮:৫০

শেয়ার

ফেনীর ফতেহপুরে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, আহত চালক
ছবি: সংগৃহীত

ফেনীর ফতেহপুরে মাদকবিরোধী অভিযানে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭, চট্টগ্রামের এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আলমগীর। তিনি সেনাবাহিনীর সদস্য হিসেবে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। এ ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন।

রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় স্টার লাইন ফুয়েল পাম্পের পশ্চিম পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এসআরবি-৭-এর পক্ষ থেকে জানানো হয়, মাদকসংক্রান্ত তথ্যের ভিত্তিতে ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল মহাসড়কের ওই স্থানে চেকপোস্ট স্থাপন করে চেকপোস্ট চলাকালে একটি ট্রাক গতি না কমিয়ে বেপরোয়া গতিতে এগিয়ে এসে সেখানে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়।

এতে আলমগীর গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ও ট্রাকচালককে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক রাত আনুমানিক ১টার দিকে মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন আহত ট্রাকচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মোহাম্মদ আলমগীরের বিজেও নম্বর ৬৭৩৩৮। তিনি বিবাহিত এবং পাঁচ ছেলে সন্তানের বাবা। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাটিয়া গ্রামে। তার মাতৃ ইউনিট ১৪ বীর, যশোর সেনানিবাস।

এসআরবি-৭, চট্টগ্রামে কর্মরত এই সদস্যের অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে।