রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

বেনাপোলে ডেঙ্গু মশা নিধন সচেতনতামূলক র‍্যালি

হারুন অর রশিদ বাপ্পী,শার্শা প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ০৯:৪০

আপডেট: ৪ অক্টোবর, ২০২৬ ০৯:৪৯

শেয়ার

বেনাপোলে ডেঙ্গু মশা নিধন  সচেতনতামূলক র‍্যালি
ছবি: বাংলা এডিশন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে যশোরের শার্শা উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে শনিবার সকালে বেনাপোল খেলার মাঠ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। ‘মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত র‍্যালিটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে পথচারী, ইজিবাইকচালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বাড়ির আশপাশে ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ড্রেন ও ময়লা-আবর্জনা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলার ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম। এ সময় বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম, সহকারী পরিচালক রনি ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখার সভাপতি রিজাউল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রাহানুজ্জামান দিপু এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নিয়াজ মাখদুম বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। শার্শা ও বেনাপোলের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।