শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

শেরপুরে পুকুরে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু

আবু জাহের, শেরপুর (বগুড়া)

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৮:৩৬

শেয়ার

শেরপুরে পুকুরে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে পড়ে রাফা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফা খাতুন উপজেলার দশশিখা গ্রামের হাকিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাফার বাবা হাকিম ও মা ফাহিমা তাকে নিয়ে কাফুড়া পশ্চিমপাড়ায় নানির বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রাফার খালা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করায় তাকে দেখতে পরিবারের সদস্যরা হাসপাতালে যান। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়িতে ফিরে রাফার মা ফাহিমা পোশাক পরিবর্তন করতে গেলে পরিবারের সদস্যদের অগোচরে রাফা সাইকেল নিয়ে বাড়ির বাইরে বের হয়ে যায়।

এর কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুরের পানিতে চুল ভাসতে দেখে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। পরে এলাকাবাসী পুকুরে নেমে সাইকেলসহ রাফাকে উদ্ধার করেন। দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, শিশুটির মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।