গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায়, খোলা রেকের ওপর মিলেছে ১০ থেকে ১২টি ককটেল সদৃশ বস্তু। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। পরে বোমা ডিসপোজাল ইউনিট এসে শুরু করে নিষ্ক্রিয়করণের কাজ।
নেতার বাড়ির পাশে উদ্ধার
মূলত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, নুরুন্নবী হৃদয়ের বাড়ির পাশে কাঠের খোলা রেক থেকে একটি ককটেল বা বোমা সদৃশ বস্তু ও দুটি ব্যানার উদ্ধার করা হয়। মহানগরীর পশ্চিম থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের আন্দারুল গ্রামে, শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার করা হয় এসব। পরে ঢাকা এসআরইউর ইন্সপেক্টর কাজী তোবারক হোসেনের নেতৃত্বে, ৮ সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল বা বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করে।
স্থানীয়দের আতঙ্ক ও পুলিশের তৎপরতা
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে হৃদয়ের বাড়ির সামনে ডজনখানেক ককটেল সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক জানান, নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
একইভাবে বিষয়টি নিশ্চিত করে, সক্রিয় থাকার কথা জানিয়েছে এটিইউ-এর এক্সপার্ট টিম।
ঘটনাস্থলে পাওয়া বস্তুগুলো শনাক্ত ও নিরাপদ করতে, সক্রিয় ভূমিকা রাখে বোমা ডিসপোজাল ইউনিট।
স্থানীয়দের দাবি
স্থানীয়রা মনে করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অরাজকতার উদ্দেশ্যেই এসব বোমা সদৃশ বস্তু সংগ্রহ করছে। সঠিক আইনি পদক্ষেপের মাধ্যমে এসব অপতৎপরতা রুখে দেয়ার জোর দাবি জানিয়েছে টঙ্গির স্থানীয়রা।
আরও পড়ুন:







