শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ ইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৫:৪৪

শেয়ার

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর দশমিনা উপজেলার অন্তর দাস নামে মাদক মাদক ব্যবসায়ীকে বাউফল থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার রাতে বাউফল উপজেলার আদাবর ইউনিয়নের কাশিপুর বাজারের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত অন্তর দাস, দশমিনা উপজেলার নলখোলা বন্দর, জুয়েলারী পট্টি, ৫ নং ওয়ার্ডের কানাই দাসের ছেলে। তিনি এর আগে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকা ও এশিয়ান টেলিভিশনের দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছে বলে জানা গেছে।

পটুয়াখালী জেলা গোয়েন্দ শাখা (ডিবি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন অন্তর দাস জেলার বিভিন্ন উপজেলায় ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বাউফল উপজেলার আদাবর ইউনিয়নের কাশিপুর বাজের একটি চায়ের দোকানের পাশে ইয়াবা বিক্রির তাহলে তাকে আটক করেন।

এ সময় তার সাথে থাকা ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাকে পটুয়াখালী গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়।

এদিকে এর আগে দশমিনা থানায় চাঁদাবাজি মামলা চলোমান আছো। এলাকায় বিভিন্ন সময় নিরীহ লোকদের কাছ থেকে তার ব্যক্তিগত WhatsApp নম্বার দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, অন্তর দাসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।