শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

কুমিল্লায় ডিবির অভিযানে দুই গ্যাংয়ছ্যাঃর চার ‘মাথা’ গ্রেপ্তার

রোবেল আহমেদ তানভীর,কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৫:২১

শেয়ার

কুমিল্লায় ডিবির অভিযানে দুই গ্যাংয়ছ্যাঃর চার ‘মাথা’ গ্রেপ্তার
ছবি; সংগৃহীত

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর নেতৃত্বস্থানীয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—‘টিম RAW’-এর ইমরান হোসেন রতন ও সাইফুল ইসলাম এবং ‘Crime Setup’-এর মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’।

পুলিশ জানায়, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৯টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান। অন্যদিকে সাব্বির ও রবিউল ইসলামের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে গত ১০ দিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলছে। অভিযানে দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যে কিশোর গ্যাংয়ের কয়েকজন শীর্ষ নেতা আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই আলোচিত গ্যাংয়ের চার নেতৃত্বস্থানীয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িতদের পাশাপাশি কিশোরদের অপরাধে জড়ানোর পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।