শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

শ্রীবরদী সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

জান্নাতুল বাকী শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ ২২:২৬

শেয়ার

শ্রীবরদী সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
ছবি সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের সিজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।

৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।