শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

বেনাপোল সীমান্তে ছয় লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

হারুন অর রশিদ বাপ্পী, শার্শা প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ ২১:৩৪

শেয়ার

বেনাপোল সীমান্তে ছয় লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ছবি: বাংলা এডিশন

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৫০০ গ্রাম জিরা, ১ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস ও ৬৮৬টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়েছে এবং সীমান্তে এ ধরনের কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।