শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

বাকসাস সহ-সভাপতি পদে প্রার্থী বাংলা এডিশনের ক্যাম্পাস প্রতিনিধি জাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ ২০:০০

শেয়ার

বাকসাস সহ-সভাপতি পদে প্রার্থী বাংলা এডিশনের ক্যাম্পাস প্রতিনিধি জাহিদ
ছবি: মো. জাহিদ হাসান

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন বাংলা এডিশনের ক্যাম্পাস প্রতিনিধি মো. জাহিদ হাসান। তিনি সরকারি বাঙলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। নির্বাচনে তার ব্যালট নং ২৬।

​দীর্ঘদিন ধরে তিনি পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সংবাদকর্মী হিসেবে তিনি দৈনিক সংগ্রাম-এর সংবাদ দাতা, দৈনিক গাইবান্ধার মুখের ব্যবস্থাপনা সম্পাদক, গাইবান্ধার খবর-এর ডিজিটাল হেড, আমার সকাল-এর ক্রাইম রিপোর্টার, মর্নিং পোস্টের মাল্টিমিডিয়া প্রতিনিধি, গাইবান্ধা নিউজ ২৪-এর সম্পাদক, প্রজন্ম ২৪-এর ক্যাম্পাস প্রতিনিধি এবং সিগনাল নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে নিয়মিত কাজ করেছেন তিনি। সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কথা তুলে ধরা এবং ক্যাম্পাসের বিভিন্ন অধিকার আদায়ে তিনি সবসময় সচেষ্ট রয়েছেন।

​বাকসাসের নির্বাচনে সহ-সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে জাহিদ জানান, নির্বাচিত হলে সাংবাদিক সমিতির স্বাধীনতা রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করবেন তিনি। একই সঙ্গে সমিতির সদস্য ও ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য নিয়মিত সাংবাদিকতা প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

​এ ছাড়া শিক্ষার্থীদের পাশে থেকে সাংবাদিকতার একটি স্বাধীন পরিবেশ নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় জোর দেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। জাহিদ আরও বলেন, "শিক্ষার্থীদের পাশে থেকে সাংবাদিকতার স্বাধীন পরিবেশ নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় জোর দেওয়াই আমার মূল লক্ষ্য। সবার দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোটে আগামী পথচলায় সঙ্গী হতে চাই।"

​তিনি নির্বাচনে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।