চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটির উদ্যােগে হাইড্রোপলিটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আলোচকের বক্তব্যে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম
মাহফুজুল হক বলেন, “ভারত তার পার্শ্ববর্তী কোনো দেশকেই কখনো ভালো থাকতে দেয় না। তারা ধর্মীয় দিক থেকে শুরু করে সবদিক দিয়ে সমস্যা সৃষ্টি করে।”
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
দক্ষিণ এশিয়ার হাইড্রোপলিটিক্স: পানি বণ্টন, ক্ষমতা ও ভূরাজনীতি’ শিরোনামে সেমিনারে মাহফুজুল হক বলেন, “আমরা শুনছি, ভারতে কেউ দাঁড়ি টুপি পড়ে গেলে তাকে পিঠানো হচ্ছে। বাস্তবে তারা সাম্প্রদায়িক সংঘাত তৈরি করে রাখে। ভারত একপ্রকার বাংলাদেশের নদীগুলো হত্যা করছে। যার মাধ্যমে ভারত মানবতাবিরোধী অপরাধ করছে।”
তিনি আরও বলেন, “আজকাল সবাই ভারত সফর নিয়ে কথা বলছে। কিন্তু আসলে ভারতের সাথে আমাদের সফরের এজেন্ডা কী হবে সেটা নিয়ে কেউ কথা বলেন না। অনেকেই দেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে চায়।”
সেমিনারে আরও বক্তব্যে রাখেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের ফ্যাকাল্টি মুহাম্মদ তানবীরুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: বরকত আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান সামচ্ছুদ্দিন ইলিয়াসসহ অনেকেই।
আরও পড়ুন:







