ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে (৬৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের মোল্লুক মুছনের বাড়ির মৃত সফিকুল আলম ওরফে সফির ছেলে। তিনি বাসুদেব ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানার বিষয়েও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:







