ছবি: সংগৃহীত
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য মীর মোশারফ হোসেন (৫৬) ও বাংলাদেশ ছাত্রলীগ হাড়িভাষা ইউনিয়নের ছাত্রলীগের সক্রিয় সদস্য খালেকুজ্জামান ওরফে হৃদয়কে (২২) আটক করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক মোশারফ হোসেন সদর উপজেলা জালাসী এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে ও খালেকুজ্জামান হৃদয় ঢাংগীপুকুরি এলাকার আতাউর রহমানের ছেলে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
মোশারফ হোসেনকে ৩ জুলাই ২০২৬ তারিখের করা মামলা সন্ত্রাস বিরোধী আইনে আটক ও একই বছরের ১৬ আগস্টে আরেক সন্ত্রাস বিরোধী আইনের মামলায় খালেকুজ্জামান হৃদয়কে আটক করা আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:







