বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে ও বন্দরের সমস্যা সম্ভাবনাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী রাজীব আহসান।
বুধবার দুপুরে হঠাৎ করেই মন্ত্রী বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, স্ক্যানিং কার্যক্রম ও বিভিন্ন পণ্যাগার পরিদর্শন করেন।
এ সময় তিনি বন্দরের অবকাঠামো, পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের বলেন, স্থলবন্দর দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাণিজ্যিক সুবিধা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বন্দরের কার্যক্রম পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে খুব দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান তিনি ।
পরিদর্শনের সময় স্থলবন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান বন্দরের পরিচালক রহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







