বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে ১৭ লাখ টাকার ঔষুধ চুরি; গাইবান্ধায় গ্রেপ্তার চার

‎শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৭

আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৭

শেয়ার

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে ১৭ লাখ টাকার ঔষুধ চুরি; গাইবান্ধায় গ্রেপ্তার চার
ছবি: বাংলা এডিশন

‎ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় একটি ফার্মেসিতে ১৭ লাখ টাকার ওষুধ ও ১০ হাজার টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনজনকে চোর হিসেবে এবং একজনকে চোরাই ওষুধ কেনার অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ চুরির ঘটনার পর প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে নেমে দুষ্কৃতীদের শনাক্ত করে।

‎‎ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় অবস্থিত একটি ফার্মেসির শাটারের তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও ১০ হাজার টাকা নগদ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে চোর হিসেবে এবং একজনকে চোরাই ওষুধ কেনার অভিযোগে আটক করা হয়েছে।

‎গত ২৪ সেপ্টেম্বর রাতে গোবিন্দনগর বিসিকের সৌহার্দ ফার্মেসিতে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের টিনের শাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিপুল পরিমাণ ওষুধ ও নগদ টাকা নিয়ে যায়।

‎ঘটনার পর ঠাকুরগাঁও সদর থানা পুলিশ বিশেষ প্রযুক্তির সাহায্যে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে। পরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে চোরাই ওষুধ কেনার সঙ্গে সংশ্লিষ্ট এক ওষুধ ব্যবসায়ীও আটক করা হয়েছে।

‎‎পুলিশ জানায়, চুরি করা ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে, এবং কিছু চুরি হওয়া ওষুধও পুনরুদ্ধার করা হয়েছে।

‎‎এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তাঁরা আরও দাবি জানান, চুরির সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্তের ব্যবস্থা নেওয়া হোক।

‎‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।