বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি হৃদয় গ্রেপ্তার

গাজীপুর,প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২

শেয়ার

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি হৃদয় গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজের

বিবিএস শাখার সভাপতি মো. রায়হান সোবহান হৃদয়কে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

মঙ্গলবার রাতে বড় দেওড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রায়হান সোবহান হৃদয় বড় দেওড়া এলাকার মো. বাবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রায়হান সোবহান হৃদয়ের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। টঙ্গী পশ্চিম থানার মামলা নম্বর-২৭(৯)২৬।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন , গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।