বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্য

শফিক সরকার,ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৮

শেয়ার

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্য
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন ভালুকার খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ ও একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ। তাঁরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।

দুই প্রবীণ ব্যাক্তিদ্বয়ের মর্মান্তিক আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি -২ এর জিএম এসএম নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।