মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

মসজিদের ইমামকে জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জসিম উদ্দিন জোসি, চাঁপাই নবাবগঞ্জ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২২

শেয়ার

মসজিদের ইমামকে জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের খুতবা দেয়াকে কেন্দ্র করে এক ইমামকে জোরপূর্বক অপসারণের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন হয়েছে।

বাংলাদের জাতীয় ইমাম সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে ঘটনার সুষ্ঠ তদন্ত ও চাকুরিচ্যুত ইমামকে পুর্নবহাল এবং ইমামদের নায্য অধিকার ও মর্যাদা প্রদানের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ইমামরা।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মাসের ০৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজার ইদগাহ জামে মসজিদে খুতবায় ইসলামী রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং শাসক ও জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করাকে কেন্দ্র করে জোরপূর্বক অপসারণ করা হয় ইমাম মাওলানা আলী হাসান মুজাহিদকে। হঠাৎ করেই গত ১০ সেপ্টেম্বর দুপুরে যোহর থেকে নামাজ ইমামতি করা থেকে বিরত থাকার জন্য বলে রানিহাটি বাজার ইদগাহ জামে মসজিদ কমিটি।

ইমামদের উপর এমন ঘটনাকে জুলুম উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান, ইমাম সমিতির নেতৃবৃন্দ। মানববন্ধনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং কেন্দ্রীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।