ঠাকুরগাঁও ১ (সদর) আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
গত রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত মোট ছয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর ২৯ অক্টোবর ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:







