মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া প্রতিরোধে গুরুত্ব

মোঃ জাহিদুল ইসলাম,খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৩

শেয়ার

জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া প্রতিরোধে গুরুত্ব
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার ওসি(অপারেশন) আবুল হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী,উপজেলা জামাতের সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর,জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম,হাসাহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মার্জা হাবিবুর রহমান প্রমূখ।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা,প্লাস্টিকের ব্যাবহার কমানো,সড়কে শৃঙ্খলা বজায় রাখা,মানব পাচার প্রতিরোধ, আত্মহত্যার প্রবণতা রোধ, এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।এবং স্কুলের ছেলে মেয়েদের মোবাইল ফোন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।