মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম জেন্টু,বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৮

শেয়ার

আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

বগুড়ার আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির রহমান, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউনুস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, পৌর বিএনপির মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, মোসলেম উদ্দীন, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ ও সাংবাদিক মনছুর আলী প্রমূখ।