মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

টঙ্গীতে বাসায় ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর,প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৩

শেয়ার

টঙ্গীতে বাসায় ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় বাসায় ফেরার পথে জয় নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতে ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জয় স্থানীয় ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাতে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে জয়কে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।