চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে মিরসরাই থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবলীগের তিন সদস্য হলেন মিরসরাই উপজেলা যুবলীগের নবঘোষিত কমিটির সদস্য কাজী জহিরুল ইসলাম রানা (৪১), মায়ানী ইউনিয়ন যুবলীগের সদস্য কামরুল হাসান সুমন (৪০) এবং মিরসরাই সদর ইউনিয়ন যুবলীগের সদস্য ফজলুল করিম (৩৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার
পৃথক অভিযানে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে সুমন জলদাস (৪০) ও রঞ্জিত জলদাস (৩৯) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরসরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন:







