সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৯

শেয়ার

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার
ছবি: বাংলা এডিশন

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৭ বিজিবি।

সোমবার সকালে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা।

পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।