সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

সান্তাাহার জংশন স্টেশনের নবনির্মিত ফুট ওভারব্রিজ উদ্বোধন করলেন এমপি মহিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৩

শেয়ার

সান্তাাহার জংশন স্টেশনের নবনির্মিত ফুট ওভারব্রিজ উদ্বোধন করলেন এমপি মহিত
ছবি: বাংলা এডিশন

বগুড়ার আদমদীঘি উপজেলার গুরুত্বপূর্ণ সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নবনির্মিত ফুট ওভারব্রিজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নবনির্মিত ফুট ওভারব্রিজটির উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি।

উদ্বোধন উপলক্ষে সান্তাহার জংশন স্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সান্তাহার শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খাতুনের সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম জুয়েল রানা, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নুর এ নবী, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, সান্তাহার রেলওয়ে শ্রমিক দলের সভাপতি আনারুল ইসলাম লুলু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মহিত তালুকদার এমপি বলেন, সান্তাহার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। রেলস্টেশনে যাত্রীদের পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নবনির্মিত ফুট ওভারব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ট্রেনযাত্রীরা নিরাপদে ও সহজে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করতে পারবেন।

তিনি আরও বলেন, ফুট ওভারব্রিজ চালুর ফলে রেললাইনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপারের প্রবণতা কমবে এবং যাত্রীদের চলাচলে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে।

উদ্বোধন শেষে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ফুট ওভারব্রিজটি পায়ে হেঁটে পরিদর্শন করেন। পরে তিনি সান্তাহার রেলওয়ে স্টেশনে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্টেশনের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন।