সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেয়ার আহ্বান : যুবদল নেতা সাজেদুল ইসলাম

গাজীপুর,প্রতিনিধি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১২

শেয়ার

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেয়ার আহ্বান : যুবদল নেতা সাজেদুল ইসলাম
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে গাজীপুরা স্পোর্টিং ক্লাব ফুটবল দলের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। তিনি বলেন ,

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নিতে হবে। যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সাথী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন উর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব সরকার বিপ্লব ও সাইফুল ইসলাম নয়ন।

এ সময় আয়োজক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।