দু-একটি বোমাবাজি ও অগ্নিসন্ত্রাস করে এ দেশের মানুষকে বিরক্ত করা চলবে না বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী।
সাথী বলেন, ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের পর স্বৈরাচার হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে গেছে। তারা এখন দেশের বাইরে বসে লম্বা লম্বা কথা বলে। অর্থবদের বললো, যে পালায় সে ফিরে আসে না। সে তার আত্মীয়-স্বজন নিয়ে পালিয়ে গেছে। সে তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছে। সে কখনো ফিরে আসবে না।
তিনি আরও বলেন, দু-একটি বোমাবাজি ও অগ্নিসন্ত্রাস করে এ দেশের মানুষকে বিরক্ত করা চলবে না। আপনারা যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহিরুল হুদা বাবু, নাজমুল হাসান নাইম, বিপ্লব সরকার বিপু এবং যুবদল নেতা আব্দুর রহমান বাবুসহ থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আরও পড়ুন:







