রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

ভারতে পালানোর সময় রাজশাহী পৌর আ. লীগের সাধারণ সম্পাদক দর্শনা চেকপোস্টে আটক

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩১

শেয়ার

ভারতে পালানোর সময় রাজশাহী পৌর আ. লীগের সাধারণ সম্পাদক দর্শনা চেকপোস্টে আটক
ছবি: বাংলা এডিশন

ভারতে পালানোর সময় রাজশাহী গোদাগাড়ি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম দর্শনা চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন।

রবিবার বেলা ২ টার দিকে নাসিমুল ইসলাম (গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), পাসপোর্ট নং- A02034432, ভিসা নং- VN3859815 (মেডিকেল ভিসা), পিতা- আব্দুল হাই, সাং- ভগবন্তপুর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিল। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা এস আই তারেক জানান, আমিসুলের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার আনিসুল কে গোদাগারী থানায় হস্তান্তর করা হবে।