রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

টাকা ভাঙ্গানো সময় কথা-কাটাকাটির জের ধরে রাজশাহীতে দোকানীকে হত্যা

এস এম জাহাঙ্গীর, রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯

শেয়ার

টাকা ভাঙ্গানো সময় কথা-কাটাকাটির জের ধরে রাজশাহীতে দোকানীকে হত্যা
প্রতিকি ছবি

টাকা ভাঙিয়ে না দেয়াকে কেন্দ্র করে রাজশাহীতে আবদুল বারী নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার দোকানে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

শনিবার রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানায়, সন্ধ্যায় চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জের ধরে রাতে দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দোকানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। দোকানে আগুন দেখে বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বের হলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আবদুল বারী কুপিয়ে গুরুতর আহত করে। পরে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।