“৩১ বছর শরীয়াহর সাথে, বিশ্বাসের শীর্ষে”—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৩১ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রোববার সকালে শেরপুর শাখা,বগুড়া কার্যালয়ে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী কোরআন খতমে ১২ জন হাফেজ অংশগ্রহণ করেন।
শাখা ব্যবস্থাপক(চলতি দায়িত্ব) মো: সৈকত হাসানের সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন(চলতি দায়িত্ব) মো: কামরুজ্জামান রিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার ও জিবি ইনচার্জ ফাহমিদুল ইসলাম এবং শাখার সম্মানিত গ্রাহকগণআলহাজ্ব আব্দুস সামাদ, আলহাজ্ব মামুনুর রহমান, আলহাজ্ব শওকত আলী ভূঁইয়া, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব কামরুল ইসলাম ও আলহাজ্ব আকরাম হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।
পরে ব্যাংকের ৩১ বছর পূর্তি উপলক্ষে শাখা কার্যালয়ে কেক কাটা হয়। ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এ উপলক্ষে ধুনটমোড়ের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়টি বর্ণিল সাজে সাজানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাইলফলকে ব্যাংকের পক্ষ থেকে সকল গ্রাহক, স্টেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন:







