রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

প্রতারক রানা ওরফে রানী হিজড়ার বিরুদ্ধে গাইবান্ধায় হিজড়া জনগোষ্ঠীর মানববন্ধন

লিমন মিয়া,গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৮

শেয়ার

প্রতারক রানা ওরফে রানী হিজড়ার বিরুদ্ধে গাইবান্ধায় হিজড়া জনগোষ্ঠীর মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানি ও জীবন নাশের হুমকির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা, গাইবান্ধা জেলা-এর উদ্যোগে স্থানীয় হিজড়া সম্প্রদায় এই কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রংপুর সদর থানার প্রতারক রানা (যিনি রানী হিজড়া নামে পরিচিত) গাইবান্ধা জেলার হিজড়াদের শ্রদ্ধেয় গুরুমাতা মৌ হিজড়া ও তার অনুসারীদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। একই সাথে তিনি স্থানীয় হিজড়াদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।বিক্ষুব্ধ আন্দোলনকারীরা অবিলম্বে মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রতারক রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তৃতীয় লিঙ্গের শতাধিক সদস্য ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।