চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং রুমের অন্যান্য জিনিসপত্র লুট করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে তছনছ করা হয়েছে।
জায়গা দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে ছোরাসহ আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন:







