পঞ্চগড়ের দেবীগঞ্জে হাসিনা হত্যা মামলার রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত মাহাবুলকে (৩২) আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মাহাবুল হক দেবীগঞ্জ উপজেলার বালাপাড়া বাজার মধ্যপাড়া গ্রামের সামিয়ারের ছেলে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেলা পুলিশ।
পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাহাবুল হক প্রাথমিকভাবে স্বীকার করেন যে, তিনি এই হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ভিকটিম তার প্রতিবেশী ভাবী। হাসিনা বয়সে তার চেয়ে বড়। প্রায় ৫/৬ মাস পূর্ব থেকে হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়।
পরবর্তীতে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। ঘটনার দিন ২৪ সেপ্টেম্বর রাত ১১ টায়
হাসিনা মাহাবুলের মোবাইল ফোনে কল করেন। মাহাবুল তার কলটি কেটে দিয়ে, পরে তাকে কলব্যাক করে কথা বলেন। হাসিনা তার স্বামীকে ভাত খেতে দিয়ে পাশের বাড়িতে খাৎনা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে, সে পাশের ধানক্ষেতের আইলের কাছে মাহাবুলের জন্য অপেক্ষা করবে বলে সে আসতে বলেন। ঘটনাস্থল ধান ক্ষেতের আইলে গিয়ে মাহাবুল হাসিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।
সেখানে হাসিনার শরীর ভালো লাগছে না এবং তার মাথায় পানি দিতে বলে। মাহাবুল হাসিনার মাথায় দুই হাত দিয়ে সোজা করে শোয়ানোর সময় ঘাড় ভেঙ্গে যায়। হাসিনার মুখ নাক দিয়ে লালা বের হলে মাহাবুল হাত দিয়ে মুছে দেয়। মাথায় পানি দেয়, বুক হাত পা ডলাডলি করে। দেখে হাসিনা মারা গেছে।পরে হাসিনার মোবাইল বের করে মাহাবুলের করা ডায়াল নম্বর ডিলিট করে দিয়ে তার ম্যাক্সির পকেটে রেখে দেয়।
এর আগে শুক্রবার সকালে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউপির মধ্যপাড়া গ্রামের বালাপাড়া ধানক্ষেতের আইল থেকে নুরবানু ওরফে হাসিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।সে বালাপাড়া বাজার, মধ্যপাড়ার নুর রশিদের স্ত্রী। ওইদিন মৃত হাসিনা বেগম এর ছেলে মোঃ হাচিনুর রহমান মিঠু ঘটনার দিনই দেবীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন।
পঞ্চগড় গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আবু হোসেন বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা ১২ ঘন্টার মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন করে মূল আসামীকে গ্রেপ্তার করেছি। আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের মধ্যে পরকিয়ার সম্পর্ক ছিলো। ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর আরও নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন:







