শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

মোঃ আব্দুল হাই, জয়পুরহাট

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৭

শেয়ার

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।

শনিবার দুপুর দেড়টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিএম কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আকাশ পাঁচবিবি থেকে মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ( তদন্ত) ওসি মোকলেছুর রহমান। তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।