শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

শেরপুরে এমপি সিরাজের গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

আবু জাহের, শেরপুর (বগুড়া)

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪২

শেয়ার

শেরপুরে এমপি সিরাজের গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিএনপির সংসদ সদস্য ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের মামলায় শহিদুজ্জামান নান্নু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁকে সাব রেজিস্ট্রি অফিসের সামনে পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে শেরপুরে তৎকালীন বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, মামলাটি তদন্তকালে শহিদুজ্জামান নান্নুর সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শহিদুজ্জামান নান্নু ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। শনিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।